জাতীয় খসড়া ভোটার তালিকা প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে ১৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
তালিকা অনুযায়ী বর্তমানে সারাদেশে ভোটার সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। এর মধ্যে নতুন ভোটার পুরুষ ৯ লাখ ২ হাজার ৮১২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।
চলমান ভোটার তালিকা হালনাগাদে মোট ৩ লাখ ৭১ হাজার ১৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত বছর হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য অগ্রিম সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরূপ ভোটারের সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন।
প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ জানুয়ারি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সেই অনুযায়ী দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তির শেষ সময় ২২ জানুয়ারি, রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি এবং হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৩১ জানুয়ারি।
খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যে কোন স্থানে উন্মুক্ত রাখা হবে।
দাবি, আপত্তি ও সংশোধনীর দরখাস্ত সমূহ নির্ধারিত ফরমে সংশোধকারী কর্তৃপক্ষকে সম্বোধন করে ১৭ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে।
দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিস্পত্তির জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি উপজেলার ভোটার এলাকার জন্য ক্ষেত্রবিশেষে আঞ্চলিক কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট এক্সিউটিভ অফিসারদের এবং কতিপয় বিশেষ এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণকে সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ করা হয়েছে।
Related News
একযোগে ৩৮ বিচারককে বদলি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতিRead More
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরতRead More



Comments are Closed