Main Menu

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ও সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, দেওয়ান নাজমূল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, মাহবুব আলম, মঞ্জু আহমদ, ইব্রাহিম মিয়া, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্ম্মা, সুমন আহমদ, পলাশ দাস, এনামূল হক ছামি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার নতুন বছরের শুরুতে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা অনাকাঙ্খিত ও গণবিরোধী। গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত মানুষের চলমান অর্থনীতির সংকটকে আরো তীব্র করবে। সরকার একের পর এক যে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে তারই ধারাবাহিকতায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ প্রস্তাব। বক্তারা গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে জনগণের স্বার্থে গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর আহŸান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বক্তারা গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবি জানান।

Share





Related News

Comments are Closed