ঝিনাইদহে বাউল গানে মাতিয়ে গেলেন শিল্পীরা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্তরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলায় বাউল গান গেয়ে মাতিয়ে গেলেন জেলা বাউল সমিতির নিয়মিত শিল্পীরা। জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার নির্দেশনায় ও পরিচালনায় শনিবার সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত অর্ধশতাধিক শিল্পী হাজারো দর্শকের মন মাতিয়ে গেলেন।
জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা জানান, সমিতির শিল্পীদের নিজের লেখা গান, দেশবরণ্য শিল্পী লালন শাহ, পাগলা খানাই, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, আকুল দাস শিল্পীদের গান সহ ভাটীআলী, মরশিদী, ভাওইয়া, গান গায় খুলনা বেতারের নিয়মিত শিল্পী শরিফুল বয়াতী, জামিরুল বয়াতী, গাজী বাউল, মিস লিটন, মতলেব ফকির, বিমল দাস, মিনারা পারভীন নিনি, নাসিমা পারভীন, শাহ আলম, বিপুল, কুদ্দুস বয়াতী সহ অর্ধশতাধিক শিল্পীরা হাজারো দর্শকের মন মাতিয়ে মানুষের মনের খোরাক মিটালেন।
সাংস্কৃতিক অনুষ্টানের আগে বিজয় মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি। জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed