Main Menu

বিশ্বনাথে সদস্য পদে আলোচনায় যারা


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড হচ্ছে বিশ্বনাথ। এ ওয়ার্ড থেকে পুরুষ সদস্য পদে ৮জন প্রার্থী বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বনাথের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে ৯নং ওয়ার্ড সদস্য প্রার্থীদের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত প্রার্থীদের প্রচার-প্রচারনা তত বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীরা নির্ঘুম প্রচার-প্রচারনায় ব্যস্ত রয়েছেন। প্রার্থীদের নিয়ে চুলচেরা আলোচনা-সমালোচনা পাড়া-মহল্লা, অফিস-ব্যবসা-প্রতিষ্ঠানে চলছে। প্রার্থীদের নিয়ে ভোটাদের মধ্যে তর্ক-বিতর্কের ঝড় চলছে। একটাই আলোচনা কে বিজয়ী হচ্ছেন জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে।
ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, ৯নং ওয়ার্ডে এখন পর্যন্ত আলোচনা যারা রয়েছেন তারা হচ্ছেন তালা প্রতিক নিয়ে উপজেলার দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা ফখরুল ইসলাস মতছিন, হাতি প্রতিক নিয়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক, ঘুড়ি প্রতিক নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিদ্যুতিক পাখা নিয়ে স্থানীয় এমপির ভাই সহল আল রাজি চৌধুরী। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত প্রার্থীদের আলোচনা আরও বাড়বে বলে ভোটারা জানান। তবে ওই চার প্রার্থীর মধ্যে কে জয়ের মালা পড়বেন তা এখনও মুশকিল। নির্বাচনের পূর্ব মূর্হুত পর্যন্ত পাল্টা যেতে পারে সদস্য পদে প্রার্থীদের হিসাব-নিকাশ এমটাই ধারনা করছেন এলাকার ভোটারা।
অন্য প্রার্থীরা হলেন আ.লীগ নেতা কিনু মিয়া (অটোরিকশা প্রতিক), বিশ্বনাথ পাক্ষিক বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল (টিউবওয়েল প্রতিক), উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম (টিফিন ক্যারিয়ার প্রতিক) ও যুবলীগ নেতা আবুল কাহার (ক্রিকেট ব্যাট প্রতিক) নিয়ে নির্বাচনে লড়ছেন।
নামপ্রকাশে অনুচ্ছক কয়েকজন ভোটার জানান, প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে রয়েছে। প্রতিদিন প্রার্থীরা ভোটাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ভোটারাও প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করছেন। তবে বর্তমানে চার প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।

Share





Related News

Comments are Closed