Main Menu

সিলেটে ৬দিন ধরে মা-মেয়ে নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন এলাকায় বসবাসকারী নিখোঁজ মা ও মেয়ের খোঁজ মিলেনি ৬ দিনেও। বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা। নিখোঁজ মেহেরুন নেছা (৩৬) ও মেয়ে লুৎফা বেগম (৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথের পশ্চিম চানসির কাপন এলাকায় বসবাস করছেন। নিখোঁজের ঘটনায় গত বুধবার বিশ্বনাথ থানায় জিডি (নং ৮৪৪) করেছেন জহুরুল ইসলাম।
জিডিতে উল্লেখ করা হয়, মেহেরুন নেছা তার ছোট মেয়েকে নিয়ে গত ১৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিশ্বনাথ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। ডাক্তার দেখেনো শেষে বাড়ি না আসায় ওইদিন বিকাল ৩টার দিকে স্ত্রীর মোবাইলে ফোন করেন স্বামী জহুরুল ইসলাম। কিন্তু রিসিভ না করে কেটে দেওয়া হয়। তিনবার কল করার পর মোবাইল বন্ধ হয়ে যায়।
জহুরুল ইসলাম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে গিয়ে স্ত্রী সন্তানকে অনেক খোজাখুজি করেও পাননি। এমনকি আত্মীয় স্বজন, শ্বশুর বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। কেউ তাদের সন্ধ্যান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৪৩৬২৬৯০১ নাম্বার মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করেছেন জহুরুল।

Share





Related News

Comments are Closed