Main Menu

শাবির ভর্তি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের মানবিক বিভাগে প্রথম স্থান অধিকারীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে ঐ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মানবিক বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রথম হওয়ার অভিযোগ উঠায় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ড. সাজেদুল করিম, ড. কবির হোসেন, ড. সাবিনা ইসলাম, ড. জহিরুল ইসলাম, ড. এ এইচ এম বেলায়েত হোসেন ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। তদন্তের প্রয়োজনে অভিযুক্ত ঐ শিক্ষার্থীর ডকুমেন্টগুলো জমা রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. সাজেদুল করিম।

Share





Related News

Comments are Closed