প্রাথমিক ও ইবতেদায়ির ফল ২৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ২৪ ডটকম : চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
এ দিন বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী ফলাফল হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে।
গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়িতে দেশের বাইরে ১১টিসহ সারা দেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে এ পরীক্ষায় শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed