Main Menu

হবিগঞ্জে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে সড়ক দুর্ঘটনায় মো. তাহির আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহির আলী হবিগঞ্জ সদর উপজেলার শরীফ পুর গ্রামের মো. নবীর আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে তাহির আলী মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথে ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিরকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও এলাকায় মাটি বোঝাই পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে রাণীগাও এলাকায় বেপরোয়া গতির মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরটি আটক করেছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

একইদিন সকাল ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। অজিত ওই গ্রামের অরবিন্দু সূত্রধরের ছেলে।
অজিতের ছোট ভাই শান্ত সূত্রধর জানান, সকালে অজিত তার কক্ষে বিদ্যুতের একটি নষ্ট সুইচ মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পায়। তাৎক্ষণিক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code