কোম্পানীগঞ্জে টিলা ধ্বসে প্রাণ গেল শ্রমিকের
সুনামগঞ্জ সংবাদদাতা : মাত্র ৪শ’ টাকার জন্য কোয়ারি নামক মৃত্যুপুরীতে পাথর উক্তোলন করতে গিয়ে প্রাণ গেল এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম নাজিম উদ্দিন (৪০)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর চার গাঁও গিলাছড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ ভাবে জবরদখল করে পাথর লুটেরাদের দৈনিক ৪শ টাকা মুজুরিতে পাথর উক্তোলনের কাজ করতেন দরিদ্র শ্রমিক নাজিমউদ্দিন। রোববার বিকেল ৪টার দিকে পাথর উক্তোলন করার সময় টিলার মাটি ধ্বসে পাথর চাঁপায় মর্মান্তিভাবে মৃত্যুবরণ করেন নাজিম। পরে সাথে থাকা শ্রমিকরা নাজিমের লাশ উদ্ধার করে সন্ধায় দোয়রাবাজারের গ্রামের বাড়িতে নিয়ে যান।
কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা কাঁটার মুলহোতা ও অবৈধভাবে টিলা দখলকারীদের একজন বশর মিয়া রোববার সন্ধ্যে সাড়ে ৫টায় মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমার কোয়ারীতেই পাথর চাঁপায় নাজিম মারা গেছে, লাশ তার সাথের শ্রমিকরা বাড়িতে নিয়ে গেছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছ আলম রোববার বিকেল পৌনে ৫টার দিকে মুঠোফোনে বলেন, শ্রমিক নিহত হওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি, আমি টিলায় পুলিশ পাঠিয়ে এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed