Main Menu

বিশ্বনাথে ইলিয়াসের সন্ধান কামনায় মিলাদ মাহফিল

Manual3 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথে শনিবার বিকেলে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বিএনপি নেতা তহশিল খান, আবর খান, আবদুল কুদ্দুছ, আকবর আলী, সেবুল আহমদ, শাহ এনাম, ছালেহ আহমদ, মাছুম আহমদ মারুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, আবদুল লতিফ, যুবদল নেতা আশক আলী, রানা মিয়া, আবু সুফিয়ান, আবদুর রহমান, কবির আহমদ, আকিদুল, আছকির আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আবদুর রহমান খালেদ, লিটন সিকদার, আবদুল বাছির, নজরুল ইসলাম দুলাল মেম্বার, কিরণ বৈদ্য, দিলোয়ার হোসেন সজীব, জাহেদ মিয়া, আবদুর রহমান, সমর আলী, রায়হান আলী, ফারুক আহমদ, কলেজ ছাত্রদল নেতা আখতার হোসেন, জাবেদ উদ্দিন, জুবেল মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code