Main Menu

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃস্টে শ্রমিকের মৃত্যু

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন নুর (২০) নামের এক সাপ্লাই মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত ইয়াসিন নুর সুনামগঞ্জ সদর উপ‌জেলার মুরাদপুর গ্রামের সৈয়দ নুরের ছেলে।

Manual8 Ad Code

জানা যায়, ১৬ ডি‌সেম্বর দিবাগত রাত সা‌ড়ে ১২টায় কুলাউড়া শহরের নাজমা হোটেলে এক‌টি টিউবও‌য়ে‌লের সংস্কার কাজ করার সময় ক‌ম্প্রেসা‌রে লে‌গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উ‌ল্লেখ্য, জী‌বিকা নির্বা‌হের তা‌গি‌দে দীর্ঘ‌দিন যাবৎ উপ‌জেলার পৃ‌থিমপাশা ইউ‌নিয়‌নে বাস কর‌তেন ইয়া‌সিন নুর।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ডিউ‌টি কর্মকর্তা উপ পু‌লিশ প‌রিদর্শক মাসুদ জানান, নিহত ইয়া‌সিনের লাশ ম‌র্গে পাঠা‌নোর জন্য প্রস্তু‌তি চল‌ছে । ত‌বে প‌রিবা‌রের পক্ষ থে‌কে জেলা প্রশাস‌কের কা‌ছে ময়নাতদ‌ন্ত না করার আ‌বেদন ক‌রা হয়েছে । অনুম‌তি পে‌লে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে ।

Manual4 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসু‌দ্দোহা পি‌পিএম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু মামলা দা‌য়ের কর‌া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code