রোহিঙ্গাদের ১৯টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদী থেকে ১৯টি নৌকাসহ দুই শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ ডিসেম্বর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীর জলসীমার ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ১৯টি নৌকা ফিরিয়ে দেওয়া হয়। যেখানে দুই শতাধিক রোহিঙ্গা ছিল।
Related News
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলাRead More
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More



Comments are Closed