বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবা-মেয়েসহ ৪ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের মকবুল হোসেনের পুত্র মোহাম্মদ কালু (৪৫), তার মেয়ে রিনা আক্তার (১৭), একই এলাকার জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০), চকরিয়া পৌরসভার পূর্ব নিজপানখালী এলাকার ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ মো. রায়হান (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সেগুন বাগান এলাকায় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতিগামী বাস ও হিউম্যান হলার মাহিন্দ্রার (মিনিবাস) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, মোহাম্মদ কালু মিনিবাস ভাড়া করে সপরিবারে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সেগুনবাগান এলাকায় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী বাস মিনিবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, নিহতরা সবাই মিনিবাসের যাত্রী। গাড়ি দুটি আটক করা হয়েছে। আহতদের মালমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed