ওসমানীনগরে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার মত ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে মিরপুর গ্রামের মুজেফর আলীর ছেলে হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক আব্দুল কাইউম সাংবাদিকদের জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভার শেষ দিকে যখন অনুষ্ঠানের সভাপতির বক্তব্য চলছিলো, তখন হঠাৎ করেই স্কুলের পেছন দিক থেকে এসে রামদা ও লাঠি নিয়ে মঞ্চে হামলা চালায় স্থানীয় হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরও ৩/৪ জন। এসময় রাফি রামদা দিয়ে তাঁকে (প্রধান শিক্ষক) কোপ দেয়ার চেষ্টা করে। কিন্তু চেয়ার সামনে এনে তিনি কোপ প্রতিহত করেন ও নিরাপদ দূরত্বে সরে যান। এরপর হামলাকারীরা অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।
তিনি আরও জানান, রাফিকে চিনতে পারলেও অন্যদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদেরকে চিনতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এলাকাবাসী এই হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলে জানান তিনি।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More



Comments are Closed