Main Menu

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিত ইতিহাস জানতে হবে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই ৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ট সন্তান শহীদ বুদ্ধিজীবিদের হত্যা করেছে। বাঙ্গালী জাতিকে মেধাশুন্য করতে শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক ও চিকিৎসকসহ জাতির শ্রেষ্ট সন্তানদের হত্যা করা হয়েছে। একাত্তরের পরাজিত শত্রুরা তাদের পরাজয় মেনে নিতে পারেনি, তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিত ইতিহাস জানতে হবে। তাদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলে শহীদ বুদ্ধিজীবীসহ একাত্তরের সকল শহীদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তিনি গত ১৪ ডিসেম্বর বুধবার বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভ‚ইয়া প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভ‚ইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলিন্সের পরিচালক প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আমিনা পারভীন এবং রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed