Main Menu

সিলেটে নকল নবিসদের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে চাকুরী স্থায়ী করণের দাবিতে বৃহস্পতিবার রেজিস্টারী মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্টারী মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক বাবর মিয়া, আব্দুল মালেক, ছালেক মিয়া, জুনেদ আহমদ, নিজাম আল দ্বীন, নিহার রঞ্জন দে, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, মোতাহার হোসেন, অজয় দে, সুগ্রীব দে, সঞ্জু লাল ধর, উজ্জল দেবনাথ, সামছুদ্দিন, আমিনুর রহমান, নিহির দে, শাহ আজিজ, মিছবাহ উদ্দিন, নুরুজ্জামান জাহেদ, ফয়ছল আহমদ, আব্দুর রব, মাহমুদ আহমদ, অয়ন শর্ম্মা, রাজু তালুকদার, মাহতাব হোসেন, নারী নেত্রী সাথী দাস, পূর্ণিমা দত্ত, নাসিমা নাজনিন, লিপি কপালী, জহুরা বেগম, তসলিমা বেগম, সেলিনা বেগম, তাজমিনা তানিয়া, রুকসানা খানম, আসমা বেগম, রিয়া দে, সাবিহা বেগম, জেসমিন বেগম, স্বপ্না বেগম, খাদিজা বেগম, পারভিন আক্তার, রাবেয়া খাতুন, জয় দে প্রমুখ।

Share





Related News

Comments are Closed