যশোরে চীনের নাগরিক খুন, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে চ্যাং হিং চং (৪৫) নামে এক চীনের নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় শহরের নিউমার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। চ্যাং হিং চং পেশায় ইজিবাইক ব্যবসায়ী।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘চ্যাং হিং সং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে এনে বিক্রি করতেন। তিনি শহরের নিউ মার্কেট এলাকার মহিলা কলেজের পাশে হামিদা ভিলা ভাড়া থাকতেন। তার সঙ্গে কর্মচারী নেত্রকোনার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন। বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।’
ওসি আরো বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অর্থনৈতিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।
এদিকে চীনের নাগরিক হত্যার খবর পেয়ে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed