আবারো পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি স্পিনিং মিলে মো. ইয়ামিন (১৪) নামক এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়ামিনের এক সহকর্মী রায়হান ওরফে হৃদয়কে (১৮) আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টায় উপজেলার মহাজনপুর এলাকার বিআর স্পিনিং মিলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ইয়ামিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদি এলাকার শাজাহান মিয়ার ছেলে। অন্যদিকে, হৃদয় সোনারগাঁয়ের নুরুল হকের ছেলে।
সোনারগাঁও থানার ডিউটি অফিসার এস আই আবদুল আলীম জানান, ‘বিআর স্পিনিং মিলে দুপুর ২টা হতে ডিউটি ছিল ইয়ামিনের। রাত পৌনে ১০টার দিকে কাজ শেষে বাতাসের মেশিনের সামনে শরীরে থাকা তুলা পরিষ্কার করছিল ইয়ামিন। ওই সময় রায়হান ওরফে হৃদয় নামের একজন ইয়ামিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় বলে জানতে পেরেছি।’
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। রায়হান ওরফে হৃদয়কে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলেও একই ঘটনা ঘটেছে। সেখানেও এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছিল।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed