Main Menu

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইশাদুল ইসলাম (৩৫)। সে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নুরুল সরদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনা গামী একটি ট্রাক বিনেরপোতায় পৌছালে ভ্যান চালক ইশাদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনতা ট্রাকটিকে আটক করেছে।
ঘটনাস্থলে থাকা এসআই রমজান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা ট্রাকটি আটক করে রেখেছে।

Share





Related News

Comments are Closed