Main Menu

ঝিনাইদহে ভারতীয় এয়ারগানসহ তিনজন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৩টি ভারতীয় ইয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার রেলগেট থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন, একই গ্রামের আমিনুর রহমানের আসাদ আলী এবং আশাদুলের ছেলে জসিম উদ্দীন।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলগেটে পৌছে তাদের বহনকারী মাইক্রোবাস আটক করে। এসময় গাড়িতে থাকা ১৩টি ভারতীয় ইয়ারগান উদ্ধার করা হয়। এ গুলো অবৈধভাবে নিয়ে আসার কারনে জড়িত ৩জনকে আটক করা হয়।

Share





Related News

Comments are Closed