টুইটারে সানি লিওন ও শাহরুখ ঝড়!
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছরের সবচেয়ে বেশিবার সার্চ করা তারকার তালিকায় ছিলেন সানি লিওন। ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও বেশি খুঁজেছেন সানি লিওনকে। সানি লিওনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। এবার বলিউড বাদশা শাহরুখ খানের সাথে অভিনয় করেছেন সানি।
নিজের এই সুখবরে খুবই উত্তেজিত সানি লিওন। এ জন্য টুইটারে সেই আনন্দ শেয়ার করেছেন এবং কিং খানকে ধন্যবাদ জানিয়েছেন। তার ক্ষুদে টুইটার বার্তায় সানি লিওন লিখেন, ‘বিনোদন জগতে এমন কিছু লোক আছে যারা আপনার জীবন পাল্টে দিতে পারে এবং শাহরুখ হচ্ছেন এমন! ধন্যবাদ! রাহুল ঢোলাকিয়া স্যারকে ধন্যবাদ আমাকে এ সুযোগ দেওয়ার জন্য।’
সানি লিওনের টুইটারের জবাবে শাহরুখ ও পাল্টা উত্তর দেন। সুন্দরী সানি লিওনকে পাল্টা ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেন, ‘তুমি অনেক বিনয়ী। ‘রয়িস’ এ অনেক কিছু যোগ করার জন্য ধন্যবাদ। হাসতে থাকো।’
বলিউড কিং শাহরুখ ও সানি লিওনের মধ্যেকার এই টুইটার বার্তা বিনিময়ে ভক্তদের আনন্দের উপলক্ষ তৈরি হলো। অনেক ভক্ত আশা করছে আগামীতে এ দুজনকে একসাথে আরও দেখা যাবে। সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More




Comments are Closed