Main Menu

কালিগঞ্জে বোমা বিস্ফোরনে দু’জন গুরুতর আহত

সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরনে দু’জন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার বাজারগ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের গ্রামের মৃত দবির উদ্দীন গাজীর ছেলে ফজর আলী গাজী (৬০) ও কালিকাপুর গ্রামের মৃত আলী শেখের ছেলে ইছা শেখ (৫৫)।
রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের সাবেক মেম্বার শেখ জামালউদ্দীনের পরিত্যক্ত ভিটায় বসে তারা দুজনে বোমা তৈরী করছিল। হঠাৎ অসাবধান বশতঃ সেটি বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয়। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে সেখানে গিয়ে বোমার স্প্রিন্টারে গুরুতর আহত ফজর আলী গাজী ও ইছা শেখকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের আশংকাজনক অবস্থায় পরে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম ককটেল তৈরীর সময় দু’জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করে জানান, গুরুতর আহত দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed