মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেছেন, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাদের বাড়ী-ঘর জ্বালিয়ে দিয়ে হত্যা করা হচ্ছে। মায়ানমার সরকারে এ বর্বরোচিত কর্মকান্ডে বিশ্বের সকলকে প্রতিবাদী হতে হবে। রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় সোচ্ছার হতে হবে।
রোববার সকালে মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমান গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে নগরীর পূর্ব বন্দরবাজার জেলরোড ব্যবসায়ীবৃন্দ আয়োজিত বিশাল মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলরোডের বিশেষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আশরক আলীর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হুদা চৌধুরী কয়েস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান আহমদ, শাহ আবু তুরাব (রহ.) জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, হাফিজ মাওলানা মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. ইকরামুল আজীজ, আব্দুল আজিজ খান, বেলাল আহমদ চৌধুরী, হাকিম সাদ উদ্দিন বাচ্চু, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, আব্দুল হান্নান তাফাদার, হাজী আব্দুন নূর, আব্দুর রব, কামরুজ্জামান চৌধুরী পাবেছ, হাফিজ আহমদ, আব্দুর রহিম মল্লিক, হাজী আব্দুল ওয়াহিদ কয়েস, হাজী আব্দুল কাইয়ূম, হাজী ফজলুর রহমান, খলিল উল্লাহ দিলিপ, হাজী আব্দুস সালাম সাজা মিয়া, আশকার মিয়া, জুবায়ের আহমদ খান, হাজী ইফতেখার আহমদ সুহেল, আব্দুল্লাহ আল নোমান, খলিল মিয়া, শামসুদ্দীন পলাশ, হাজী আব্দুল মুকিত রায়হান, আব্দুল জব্বার, সুমন আহমদ, শেখ কবির ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed