আবার কমছে সোনার দাম
বৈশাখী নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দর হ্রাসের কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৯৯ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর বুধবার (৭ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
সোনার দর ভরিতে ১ হাজার ১৯৯ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্তটি আজ মঙ্গলবার বিকেলে জানায় জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী, বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৩৭ হাজার ৩৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ২৮ টাকা।
সোনার দাম কমলেও রুপার দর পরিবর্তন করেনি জুয়েলার্স সমিতি। ফলে রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫০ টাকাই থাকছে।
ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই। অবশ্য অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed