জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মাইল গ্রামের মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিম আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রহিন (৮) ও মনি (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোলাইমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বিকেল ৩টার দিকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষনা করেন। চিকিৎসাধীন আছেন আরো ৫ জন।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, আহতদের ৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, উপজেলার দরবস্ত উত্তরমাইল গ্রামের পাশাপাশি দুই পরিবার সোমবার রাতে বাজার থেকে কিনে আনা পটকা মাছ দিয়ে মঙ্গলবার দুপুরে খাবার খান। খাওয়ার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার দুপুরে দুই পরিবারের ১০ জনকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, মানুষের সচেতনতার অভাবে ৫ জনের মৃত্যু হয়েছে। পটকা আসলে কোন মাছ নয়। এই মাছটি না খাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো ৭ জন ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- একই ওমর আলীর ছেলে কাওসার (১৭), পাশের বাড়ির বোরহান (৬০), জয়নাল আবেদীন (৪০), মারুফা বেগম, হাজিরা বেগম, সাঈম আহমদ ও আছমা বেগম।
\
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed