Main Menu

ঝিনাইদহে কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামের মাঠ থেকে মহিদুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মরদেহটি উদ্ধার করা হয়। মহিদুল ইসলাম ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মহিদুল ইসলাম। রোববার সকাল ১০টায় ওই গ্রামের মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed