Main Menu

বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার উত্তর ধর্মদা গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল ব্যবসায়ীর বাড়িতে দুটি পরিবারের প্রায় তিন লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ১০-১২জনের মুখোশদারী ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুটি পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরে থাকা প্রায় ৪ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, ৫টি মোবাইল সেটসহ আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Share





Related News

Comments are Closed