গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের গহড়া ও পূর্ব জাফলং উইনিয়নের গ্রামবাসীর মধ্যে গরু চুরি নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিপেটা এবং ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed