Main Menu

ঝিনাইদহে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটস্বর গ্রামে বিয়ের একদিন পর কান্তি বিশ্বাস (১৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। কান্তি শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের ভিক্ষাকুল গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার কান্তি বিশ্বাস ও উৎপল বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের একদিন পর বুধবার সকাল ১০টায় গৃহবধুর ঝুলন্ত লাশ ঘরের আড়ায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে না-কি সে আত্মহত্যা করেছে এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে।

বিষয়টি নিয়ে শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ুব জোয়ার্দ্দার জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং জানতে পারি সে আত্মহত্যা করেছে।

মেয়েটি এবার এসএসসি পরিক্ষার্থী ছিল। তার অমতে বিয়ে দেওয়া ও বিয়ের পরে জানতে পারে স্বামী উৎপল আগেও একবার বিয়ে করেছিল। হয়তো এই ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করতে পারে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গৃহবধু কান্তি বিশ্বাস আত্মহত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed