সিলেটে মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুদকের দুর্নীতি মামলায় সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।
প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত ও সম্পদের হিসাব না দেওয়ায় গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেপ্তার কওে দুদক। পরে তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক রেজা হালদার বলেন, আটক সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেন। দুদক তাকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed