Main Menu

সিলেটে এনা বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে মঙ্গলবার সকাল ৮টার দিকে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধের সৃষ্টি করেন।
নিহত আব্দুল হান্নান (৬৫) দক্ষিন সুরমার কদমতলীর স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার পুত্র।
এডিসি জেদান আল মুসা জানান, এনা পরিবহনের একটি বাস উল্টো দিকে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশী আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।

Share





Related News

Comments are Closed