সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
উল্ল্যেখ যে, গত ১ নভেম্বর মঙ্গলবার দুপুরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় হাতাহাতির ঘটনায় নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গাফ্ফার ওই বিদ্যালয়ে পড়ুয়া আবু তাইয়্যেব প্রান্ত ও আবু জাফরকে বেত দিয়ে পিটিয়ে জখম করেন।’ পরে আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।’
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে গত ১ নভেম্বর জাতীয় দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে ২২.৪৫.৫৪ মিনিটে “প্রধান শিক্ষকের পিটুনিতে দুই ছাত্র জখম ” শিরোনামে ও অন্যান্য একাধিক অনলাইন নিউজ পোর্টালে ছবি সহ সংবাদ প্রকাশিত হলে প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের উধ্বর্তন কতৃপক্ষ নরেচরে বসেন। এ নিয়ে শুরু হয় তোলপাড়।
দুই ছাত্র জখমের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিলে পরদিন সরজমিনে তদন্ত পুর্বক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।’
জেলা শিক্ষা অফিসার ৭ নভেম্বর ২৩০৯ স্মারকে তদন্ত প্রতিবেদন দুই ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনাটি প্রমাণিত হওয়ায় আব্দুল গাফফারকে সাময়িক ভাবে বরখাস্তের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক বরাবর সুপারিশ প্রেরণ করেন।’
সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপ- পরিচালক তাহমিনা খাতুন উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বৃহস্পতিবার সেই প্রধান শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্তের আদেশ পত্রে স্বাক্ষর করেছেন।
আদেশে উল্লেখ করা হয়, জামালগঞ্জ উপজেলার নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ম শ্রেণির দুই জন ছাত্রকে শারীরিক নির্যাতন করেন। সরকারি বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন। যার স্মারক নং- ৪৯৬ তারিখ ১০ নভেম্বর। ওই দিন বিকেলেই প্রধান শিক্ষককে বরখাস্তেরর আদেশের কপি পৌঁছে দেয়া হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী শুক্রবার এ প্রতিবেদকে প্রধান শিক্ষক আবদুল গাফ্ফারকে সাময়িক ভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed