Main Menu

দোয়ারাবাজারে এক মাসেও উদ্ধার নেই মামা-ভাগ্নের

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অপহরণের এক মাসেও হদিস মিলেনি মামা-ভাগ্নের। তাদের আটকে রেখে দুর্বৃত্তরা এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছে।

জানা যায়, গত ৯ অক্টোবর বিকেলে দোয়ারাবাজার উপজেলার রগারপাড় গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে লায়েক আহমদ (১৩) ও তার নাতী মঈন উদ্দিন (১০) স্থানীয় বালিউড়া বাজারে যায়। এরপর আর বাড়ি ফিরেনি তারা। দু’দিন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান না পেয়ে ১১ অক্টোবর দোয়ারা বাজার থানায় সাধারণ ডায়েরী করেন মাওলানা আব্দুল করিম।

এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর সন্ধা সোয়া ৬টায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির মোবাইল নাম্বার (০১৭০১৮১৫৫৪৬) থেকে মাওলানা করিমের মোবাইলে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তার ছেলে ও নাতীকে ফিরে পেতে হলে এক লাখ টাকা দিতে হবে। এ কথা বলেই ওই ব্যক্তি লাইন কেটে দেয়।

এরপর ওই নাম্বারটিতে বারবার ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। লায়েক ও তার ভাগ্নে মঈন উদ্দিন এক মাসেও বাড়ি ফিরে না আসায় উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন তাদের স্বজনরা।

সাধারণ ডায়েরীর পর কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে মাওলানা আব্দুল করিম ১৮ অক্টোবর সিলেট র‌্যাব-৯ কে বিষয়টি লিখিতভাবে জানান। তবে ৭ নভেম্বর সোমবার পর্যন্ত তাদের কোন সন্ধান মিলেনি। ছেলে ও নাতীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন মাওলানা আব্দুল করিম।

এ ব্যাপারে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ তাদের সন্ধ্যান পেলে (০১৭২৬৮৮৬৭৬৮) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed