বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট কমলগঞ্জের ৫ গ্রামের মানুষ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রামের মানূষ বন্য শুকুরের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়ে ও বাঁচাতে পারছে না পাকা ধান, আনারস লেবু, কলা, পেঁপে সহ ফসলাদি।
জানা যায়, উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের লংগুরপার, বালিগাঁও, মোকাম টিলা, বটেরতল, মাহিম টিলা এলাকায় রাত হলেই পাহাড়ী বন্য শুকুর হানাদের ফসলের জমিতে। বন্য শুকুর সমুহের জটিকা হানায় পাকা ধান মাড়িয়ে বিনষ্ট করছে। পাশাপাশি আনারস, লেবু, কলা ও পেঁপে ফসলের গাছ দুমড়ে-মুছড়ে বিনষ্ট করছে।
কৃষক সিকন্দর আলী,হারিছ মিয়া,আবু মিয়া,বাবুল মিয়া ও মেহের আলী জানান, প্রতিটি রাতই আমাদের জন্য একটি আতংকের রাত। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ফসল তোলার সময় এগিয়ে আসছে। কিন্তুু পাহাড়ী বন্য শুকুর সমুহ হানা দিয়ে আমাদের ফসল বিনষ্ট করছে। প্রতিদিনই আমরা রাত জেগে গ্রামের ফসলী এলাকায় পাহারা দিয়েও ফসল রক্ষা করতে পারছি না।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed