মধুবনের কেক খেয়ে গুরুতর অসুস্থ শাবির দুই শিক্ষার্থী
শাবি প্রতিনিধি: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার মধুবন এর নষ্ট কেক খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাদেরকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থতলার ১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবিদ এর জন্মদিন উপলক্ষে মধুবন থেকে এক পাউন্ডের কেকটি ক্রয় করে তার বন্ধুরা। বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে কেক কেটে জন্মদিন পালন করে তারা। কিন্তু কেকটি নষ্ট থাকায় সাথে সাথেই বেশ কয়েকজন বমি করে। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ে জাবিদ ও একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রনি তালুকদার। তাদেরকে দ্রুত ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
কেকের গায়ে কোনো তারিখ রাখার ব্যবস্থা না থাকায় ভুলক্রমে নষ্ট কেকটি চলে গেছে বলে দুঃখ প্রকাশ করেন ঐ আউটলেটের ব্যবস্থাপক কল্যাণ বড়ুয়া। তবে বাসি কেক সরবারহ করায় মধুবনের গুনগত মান নিয়ে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। আহত দুই শিক্ষার্থীকে দেখতে রাতেই হাসপাতালে যান শাবির আইপিই বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান। তিনি তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানান। তবে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণ বিধায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জালালাবাদ থানার এসআই নারায়ণ সাহা বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিবে পুলিশ। এ বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার। তিনি বলেন, আমরা আপাতত ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত রাখছি। খাবারের নিম্নমানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed