মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফুর রহমান সরকুম আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবীদ, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সমাজসেবী লুৎফুর রহমান সরকুম আর নেই।
মঙ্গলবার সকাল ৯টায় সিলেট নর্থ ইস্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
২ নভেম্বর বুধবার বেলা ৩টায় ছাতকের গোবিন্দগঞ্জের রেললাইন সংলগ্ন বালুর মাঠে তাঁর নামাজের জানাজা সম্পন্ন হবে।
এদিকে, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবীদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সমাজসেবী লুৎফুর রহমান সরকুম‘র মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী (বীর প্রতীক), ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন- লুৎফুর রহমান সরকুম‘র মত সৎ, বিনয়ী ও সরল চরিত্রের মানুষ এ যুগে বিরল। বৃহত্তর ছাতকের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে তার অসামান্য অবদান রয়েছে। তার মৃত্যুতে ছাতকের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।
লুৎফুর রহমান সরকুম ছিলেন আজীবন সংগ্রামী এক জননেতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন ছাতক আওয়ামীলীগ পরিবারের অভিভাবক- পাশাপাশি ছাতকের আপামর জনতার কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
উল্লেখ্য, লুৎফুর রহমান সরকুম ছাতকের গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য এবং গোবিন্দগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed