সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের সবকটি বিভাগীয় শহরের ন্যায় সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। পরে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মণিপুরী শিল্পীগোষ্ঠী।
সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. তৌহিদুল ইসলাম জানান, এবার আয়কর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রয়েছে। মেলায় ই-টিআইএন বুথ, হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল ও জেলা সঞ্চয় অধিদপ্তরের বুথ রয়েছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed