মৌলভীবাজারে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নিজ মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার বিকেল সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে শহরের সৈয়ারপুর এলাকায় লোকনাথ মন্দিরের পাশে।
নিহত রিনা ভৌমিককে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উৎপল ভৌমিকের (৩২) বিরুদ্ধে।
প্রতিবেশীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
পরে মায়ের মরদেহ টেনে-হিচড়ে ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখে।
ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ সংবাদ মাধ্যমকে জানান, রিনা ভৌমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed