Main Menu

সাজনা হত্যা মামলার বাদীকে অপহরণের চেষ্টা

বিশেষ প্রতিনিধি: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যা মামলার বাদী নেহার বেগমকে অপহরণের চেষ্টা করেছে সাজনার খুনীরা। বৃহস্পতিবার (২০অক্টোবর) বিকেলে নগরীর জল­ারপার বোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেহার বেগম শুক্রবার (২১অক্টোবর) রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে প্রকাশ, নেহার বেগম তার অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে লিয়াকত ও তার সহযোগীরা রিক্সা আটকে তাকে তুলে নেয়ার চেষ্টা করে । এসময় পথচারীদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। এ অবস্থায় মুক্তিযোদ্ধা কন্যা সাজনার বোন নেহার বেগম চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন এবং তার দায়েরী হত্যা মামলার আসামীরা পলাতক রয়েছে।
পুলিশ অভিযোগটি প্রাথমিকভাবে সাধারণ ডায়েরী করে তদন্ত করে সাজনার ঘাতকদের আটক করতে তৎপর হয়ে উঠেছে । পাশাপাশি বিভিন্ন স্থানে তল­াশী চালিয়ে যাচ্ছে কোতোয়ালি পুলিশ।
জানা গেছে, সিলেট সদর উপজেলার পুরাণ কালারুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজমূল আলীর মেয়ে সাজনা বেগম এবছরের ২২ জুন স্বামীর বাড়িতে খুন হন। এ ঘটনায় গত ১৪ অক্টোবর জালালাবাদ থানায় হত্যা মামলা{০৬(১০)১৬}রুজু করা হয়। মামলার বাদী হন সাজনার বড়বোন নেহার বেগম। মামলার আসামীরা হচ্ছে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ের রইছ আলীর পুত্র ও নিহত সাজনার স্বামী লিয়াকত আলী, তার ভাই শওকত আলী ও হাবিবুর, তার পিতা রইছ আলী ও মা জমিলা বেগম।
এদিকে ঘটনার প্রতিকার চেয়ে নেহার বেগম শনিবার (২২অক্টোবর) এসএমপি কমিশনারের কাছেও লিখিত আবেদন করেছেন। এসএমপি’র সংশ্লষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Share





Related News

Comments are Closed