মাধবপুরে ৭০ কেজি গাঁজাসহ আটক ৫
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় মাধবপুর-মনতলা সড়কের শেউলিয়া ব্রিজ এলাকা থেকে ৭০ কেজি গাঁজা আটক করা হয়। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে পাচারকাজে জতিড় থাকায় উপজেলার শ্রীধরপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে সফর আলী(৩৭), মৃত মস্তু মিয়ার ছেলে আঞ্জব আলী(২৮), রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়া(৩৮), চৈতন্যপুর গ্রামের মিয়াব আলী(৫০) ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে জানুকে (৩৮) আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এ ব্যাপারেব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed