বাহুবলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কামাইছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, সকালে কামাইছড়া পাহাড়ি এলাকায় অর্ধগলিত একটি মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed