Main Menu

‘জলপাইয়ের আচার’

বৈশাখী নিউজ ডেস্ক:

উপকরণ

জলপাই ১ কেজি
গুড় ১/২ কেজি
সরিষার তেল ১/৪ কাপ
গোটা সরিষা ১ টেবিল চামচ
গোটা ধনে ১ টেবিল চামচ
পাঁচফোড়ন ১ টেবিল চামচ
রসুনের কোয়া ৫টি
আস্ত শুকনো মরিচ ৬টি
লবণ পরিমাণমতো
এলাচ ৩টি
তেজপাতা ১টি
ভিনেগার ১/৪কাপ

প্রণালি

জলপাইগুলো সিদ্ধ করে নিন। নামিয়ে ঠাণ্ডা করে হাত দিয়ে কচলিয়ে নিন। তাওয়াতে পাঁচফোড়ন, গোটা সরিষা, গোটা ধনে, আস্ত শুকনো মরিচ দিয়ে টেলে নিয়ে গুঁড়ো করে নিন। কইড়াইতে তেল দিয়ে এলাচ, তেজপাতা দিয়ে বিচিসহ কচলানো জলপাই দিন। লবণ, গুঁড়ো মশলা, রসুনের কোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গুড় দিন। অল্প আচে নেড়ে নেড়ে ২০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে নিন। ভিনেগার দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে নিন। ঠাণ্ডা করে বোতলে সংরক্ষণ করুন।

Share





Related News

Comments are Closed