বাজারে ব্যতিক্রমী মডেলের নতুন এলইডি টিভি
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যতিক্রমী মডেলের নতুন এলইডি টিভি বাজারে এনেছে ওয়ালটন। ২০ ইঞ্চির নতুন এই এলইডি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেছে ওয়ালটন।
১২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন এই মডেলটি। এইচডি ডিসপ্লে, দুই পাশে ডলবি সাউন্ড বক্স থাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি।
শনিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলছে, স্থানীয় বাজারে ওয়ালটনই প্রথম এই মডেলের টিভি নিয়ে আসে। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুই পাশে শক্তিশালী সাউন্ড বক্স। গ্রাহকের কাছে এটি ওয়ালটন ‘বুম বক্স’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন বাজারে ২০ ইঞ্চির কোনো এলইডি টেলিভিশন ছিল না। ওয়ালটনের টেলিভিশন উন্নয়ন ও গবেষণা বিভাগের প্রকৌশলীরা এই বৈচিত্র্যময় টিভির পরিকল্পনা করে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed