সর্ব ক্ষেত্রে বাংলাদেশ দ্রত এগিয়ে যাচ্ছে : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। শিক্ষা-চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ, শিল্প কল-কারখানা সর্ব ক্ষেত্রে বাংলাদেশ দ্রত এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যব্ধ করেছিলেন। বাঙ্গালি জাতিকে স্বপ্ন দেখিয়ে ছিেেলন সোনার বাংলাদেশ গড়ার। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার দূঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বছরের প্রথম দিন সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌছে দেওয়া হয়। যাতে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়া লেখার বিঘ্ন না ঘটে। শিক্ষাক্ষেত্রে ছেলেদের সাথে মেয়েরা ও সমানভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তারাই হবে আধুনিক বাংলাদেশের কর্ণধার।
শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এর আগে তিনি গোলাপগঞ্জ উপজেলার পূর্বভাগ-ভাটাটিকর মসজিদ-পীরের টিলা সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, চৌধুরী বাজার-মাদারখাঁপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন ও জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা বিরোধী সমাবেশ ও ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা(দাখিল একাডেমিক) স্বীকৃতি প্রাপ্ত হওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। কিন্তু একটি গোষ্ঠী ইসলামের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাস কায়েম করে দেশকে অস্থিতিশীল ও ধ্বংশ করতে চায়। আফগানিস্থান ও পাকিস্থানের নাম উল্লেখ করে তিনি বলেন জঙ্গীবাদের এ দুটি দেশকে আজ চরম মুল্য দিতে হচ্ছে। ইসলাম, শান্তি, মানবতা, কল্যাণের ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই।
বর্তমান সরকার ইতিমধ্যে দেশের বিভিন্ন মাদরাসায় তের’শ ৩২টি বিল্ডিং করে দিয়েছে, ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসা ও ৩১টি মাদরাসায় অর্নাস কোর্স চালু করা হয়েছে। আলীম ওলামাদের শত বছরের দাবী ইসলামিক ইউনিভার্সিটি চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষার উন্নয়নে ১৮’শ মাদরাসার উন্নয়ন কাজের প্রকল্প ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে।
মো. আব্দুস ছালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা তাহের উদ্দিন তাজ্জুব মাষ্টারের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রসাশক শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ভাদেশ্বর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাছুম চৌধুরী, আলহাজ্ব ময়নুল হক, জহির উদ্দিন, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ আব্দুল কায়ূম, ছাত্র সংসদের এহিয়া আহমদ।
এছাড়া শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ছিলেন শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমির উদ্দিন ছাদেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার নজরুল হাকিম প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed