Main Menu

শাবি ভর্তি ফরমের মূল্য কমাতে আল্টিমেটাম

শাবি প্রতিনিধি : ভর্তির জন্য আবেদন ফরমের মূল্য কমানোর দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের ব্যানারে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এ সময় বেঁধে দেওয়া হয়। ঘোষিত সময়ের মধ্যে ভর্তি ফরমের ফি না কমালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণারও হুমকি দেয়া হয়েছে।
লিখিত বক্তব্যে সারোয়ার তুষার বলেন, শাবিতে এবারের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা। অথচ গত বছর এ হার ছিল ৭৫০-৯০০ টাকা। এ হার গতবারের চেয়ে ৩৩ শতাংশ বেশী বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শাবিতে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম ছিলো ৩০০-৩৫০ টাকা।
শুধুমাত্র উচ্চমূল্যের কারণে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে না দেশের অধিকাংশ নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, প্রশাসন সম্ভবত সেটা ভুলে গেছে বলে মন্তব্য করেন মঞ্চের সদস্যরা।
প্রশাসনকে অচিরেই এ ধরণের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করে বলেন, ১৬ অক্টোবর থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হলেও তারা যেন কয়েকটা দিন অপেক্ষা করেন। কারণ ভর্তির আবেদন ফরমের মূল্য কমাতে সংবাদ মাধ্যমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যথায় মূল্য না কমালে সকল শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক অপু কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক গিয়াস বাবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu এ পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

 

 

 

Share





Related News

Comments are Closed