Main Menu

বিশ্বনাথে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ বিল নিয়ে মানুষ দীর্ঘদিন হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় নিয়ে হয়রানির শিকার হওয়া একাধিক গ্রাহক জানান, মিটারের সাথে বিলের কোন মিল নেই। যত ইউনিট ব্যবহার হচ্ছে তার অধিক বা দিগুণ বিল দেওয়া হয়। বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করে কোন সুরাহা পাননি ভূক্তভোগী গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের এসব হয়রানি এখন চরম আকার ধারণ করেছে। তাই দ্রæত এ সমস্যার স্থায়ী সমাধান চান গ্রাহকরা।
জানা গেছে, উপজেলা সদরের পুরানবাজার আবাসিক এলাকার গ্রাহক আছদ্দর আলীর বাসায় (হিসাব নং ১৫০৫) গত আগষ্ট মাসে বিদ্যুৎ বিল আসে ২২০৫ টাকা আর সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৪০০৬ টাকা। একই এলাকার ইছাক আহমদ এর বাসায় (হিসাব নং ২৪২০) আগষ্ট মাসে বিদ্যুৎ বিল আসে ২৮৪২ টাকা আর সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৫০২৬ টাকা। শাহাজাহান মিয়ার বাসায় (হিসাব নং ১৬৫০) আগষ্ট মাসে বিদ্যুৎ বিল আসে ২২৫৯ টাকা আর সেপ্টেম্বর মাসে বিল এসেছে ৩৬০৬ টাকা, লুৎফুর রহমানের বাসায় (হিসাব নং ২২২০) জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে ১১০ টাকা আর আগষ্ট মাসে বিল এসেছে ২২৬৮ টাকা, তার আরেকটি বাসায় (হিসাব নং ২২০০) জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে ২২৬ টাকা আর সেপ্টেম্বর মাসে বিল এসেছে ১৯২৭ টাকা। একই ভাবে হরমুজ আলীর বাসায় (হিসাব নং ২৫০) জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে ১৩২ টাকা আর আগষ্ট মাসে বিল এসেছে ৬৫৩ টাকা।
এব্যাপারে পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ ভর্মণ বলেন, বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তবে গ্রাহকরা নির্দিষ্ট অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed