Main Menu

মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।
এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩১টি কলেজের ১ লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৩.৪৪%।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে।
এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে।

Share





Related News

Comments are Closed