ঝিনাইদহে রহিমা খাতুনের বাল্যবিয়ের অনুমতি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় বাল্যবিয়ের জন্য লিখিত অনুমতি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে রহিমা খাতুনের (১৪) বিয়ের লিখিত অনুমতি দিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। রহিমা খাতুন বামনগাছি দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাল্যবিয়ের লিখিত অনুমতি দেয়ার কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের নির্দেশে তিনি রহিমাকে বিয়ের লিখিত অনুমতি দিয়েছেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed