জকিগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ৪০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মো: নাজিম উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে কানাইঘাট উপজেলার হারাতৈলবেতু গ্রামের জমির উদ্দিনের পুত্র।
জকিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ সফিকুর রহমান খানের নেতৃত্বে এসআই সৈয়দ ইমরোজ তারেক সঙ্গীয় ফোর্সসহ ৩নং কাজলসার ইউনিয়নের অর্ন্তগত ডেমারগ্রামে শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় তৈরী মাদকদ্রব্য জেনোসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
« শাবি ছাত্রীকে মারধরের ঘটনায় চবি’র দুই ছাত্র আটক (Previous News)
(Next News) তাহিরপুরে এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম »
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed