মাদার নদীর বেড়ীবাধ ভাঙ্গন রোধে মানববন্ধন
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল : সাতক্ষীরার শ্যামনগর মাদার নদীর পাড়ে বেড়ীবাধ ভাঙ্গনরোধে রমজাননগর ইউনিয়নের হাজারো মানুষ স্থানীয় চেয়ারম্যান আকবর আলীর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরবন পাদদেশ রমজাননগর ইউনিয়নের ডাক্তার আজিজুর রহমান ও অমুল্য গাইনের বাড়ীর সামনে ভয়াবহ নদী ভাঙ্গন রোধে স্থানীয় জনগনের আয়োজনে অনুষ্টিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক আশরাফুল আলম,শেখ আফজাল ,ইউপি সদস্য নুরুজ্জামান, আব্দুল হামিদ লাল্টু,আব্দুল মাজেদ, শ্যামনগর সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, বেড়ীবাধ রোধ না করা গেলে ওই স্থান ভাঙ্গলে উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত হবে। যার কারনে ক্ষতিগ্রস্থ বেড়ীবাধটি দ্রুত মেরামত করার লক্ষে তারা কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed